২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ব্যবসায়ীর লাশ উদ্ধার

জয়পুরহাটে এক ওষুধ ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 11:21 AM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শনিবার শহরের সবুজ নগর এলাকার পাঁচুর চক রাস্তার পাশের একটি পরিত্যাক্ত নার্সারি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান।

নিহত তরিকুল ইসলাম সাগর (২৭) সবুজ নগর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। পাঁচুর চক এলাকায় তার একটি ফার্মেসি আছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে এলাকাবাসী তরিকুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।


“তরিকুলের গলায়, ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে শুক্রবার রাতের কোনো এক সময় হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ফেলে গেছে।”