২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী পেটানো সেই কিশোর সংশোধন কেন্দ্রে

হবিগঞ্জে স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার কিশোরের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2015, 09:11 PM

Updated : 25 Apr 2022, 01:49 PM

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ওমর ফারুক জানান, শনিবার জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ এ আদেশ দেন।

আটক কিশোরকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হলে শুনানি নিয়ে তাকে টঙ্গীর শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

ওই ছাত্রীর বাবার ভাষ্যমতে, প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় গত ২৬ অগাস্ট বিকেলে স্কুল থেকে ফেরার পথে এক ছাত্রীকে মারধর করে সে।

পরে তারই এক সহপাঠী ওই ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে ফেইসবুকে ছেড়ে দেয়। এ নিয়ে বৃহস্পতিবার শহরজুড়ে তোলপাড় শুরু হয়। 

শুক্রবার দুপুরে  স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বিরা ছেলেটিকে আটক করে পুলিশে দেওয়ার পর তার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করে ওই স্কুলছাত্রীর বাবা।