২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে লুটের সোনাসহ আটক ৩

খাগড়াছড়িতে ডাকাতির মালামাল বাজারে বিক্রির সময় ছয় ভরি সোনাসহ তিন জনকে টক করেছে পুলিশ ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2015, 08:48 PM

Updated : 22 Aug 2022, 01:06 PM

এরা হলেন- খাগড়াছড়ি শহরের কমলছড়ি গ্রামের মানিক্যা মারমার ছেলে হেমন্ত মারমা (৪২), ভুয়াছড়ি গ্রামের রহমান হোসেনের ছেলে মোতালিব হোসেন (৩২) ও রামগড়ের বলিপাড়া গ্রামের ছালে আহম্মদের ছেলে মোস্তফা (৪৪)।

রামগড় থানার ওসি মাইন উদ্দীন খান জানান, শনিবার দুপুরে রামগড় বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ লুট করা ছয় ভরি সোনা জব্দ করা হয়।