পদ্মায় সাড়ে ৯ মণ ওজনের শাপলা মাছ
ফরিদপুরে পদ্মা নদী থেকে সাড়ে নয় মণ ওজনের একটি শাপলা মাছ পাওয়া গেছে।
মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোমনি খাঁর হাটের মজলিশপুর গ্রামের নদী থেকে মাছটি পাওয়া যায়।
শহরের হাজি শরিয়তুল্লাহ মাছ বাজারের ব্যবসায়ী মজিবর দত্ত জানান, মোমিনখাঁর হাটের কাছে নদীতে মাছ ধরার সময় স্থানীয় আতিয়ার মোল্যা ও ইকবাল মোল্যার জালে শাপলা মাছটি আটকে যায়।
সকালে ৪০ হাজার টাকায় আতিয়ার ও ইকবাল মাছটি তার কাছে বিক্রি করেন। পরে মাছটি কেটে ৮২ হাজার টাকায় বিক্রি করেন বলে জানান মজিবর।
গোলাকৃতির মাছটির নিচের দিক সাদা ও উপর দিক কালচে রঙের।
