গাজীপুরে স্মরণ অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় শোক দিবস ও ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
নিহত মো. রফিকুল ইসলাম উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
শুক্রবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক জানান।
তিনি বলেন, বিকাল ৫টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান মঞ্চ থেকে নেমে যাওয়ার পরপরই সংঘর্ষ শুরু হয়।
প্রতিপক্ষের মারধরে আহত রফিকুলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
