২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গৃহকর্মী নির্যাতনের বিচার দাবি

সাতক্ষীরায় এক বিচারিক হাকিমের বাসভবন থেকে উদ্ধার শিশু গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে অভিযোগ তুলে তার বিচার দাবি করেছেন স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাতক্ষীরা  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 06:46 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বৃহস্পতিবার সাতক্ষীরার সচেতন নাগরিক কমিটির ব্যানারে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন জেলার মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও আইনজীবীসহ সাধারণ মানুষ।

মানববন্ধনে শিশুটির বাবা রসুল বিশ্বাস বলেন, “আমার ১০ বছরের মেয়েকে দীর্ঘদিন ধরে ওই বিচারকের বাসায় রেখে নির্যাতন করা হয়েছে। তার শরীরে একাধিক নির্যাতনের চিহ্ন রয়েছে।”

তিনি এ ঘটনার দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। মুক্তিযোদ্ধা হাসনে জাহিদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ আলম প্রমুখ।

মানববন্ধন শেষে এ ঘটনার দ্রুত বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেন তারা।

বুধবার সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল ইসলামের ভাড়া বাসা থেকে গৃহকর্মী এক শিশুকে উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।