২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বোমা বিস্ফোরণে ২ শ্রমিক আহত

খুলনা মহানগরীতে হাতবোমা বিস্ফোরণে দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 10:23 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

সোমবার সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকায় এ ঘটনায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন নজরুল ইসলাম (৪৮) ও শফিকুল ইসলাম (৪০)।

সোনডাঙ্গা থানার ওসি মো. মারুফ আহমেদ জানান, সেলিম লাবু নামে এক ব্যক্তি একটি বাড়ি কিনে মেরামতের কাজ করাচ্ছিলেন।

“শ্রমিকরা পুরাতন ইট বাছাই করার সময় ইটের মধ্যে থাকা একটি পরিত্যক্ত হাতবোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়।”

এতে শ্রমিক নজরুল ইসলাম ও শফিকুল ইসলামের পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তবে তারা আশংকামুক্ত বলে জানান ওসি।