০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে নৌকা ডুবে মা মেয়ের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 09:55 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ গ্রামসংলগ্ন মাটিয়ান হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার জালুহাটি গ্রামের সুহেল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩০) ও  মেয়ে বৃন্তি (৭)।

তাহিরপুর থানার ওসি শহিদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যা ৭টায়  সুহেল মিয়া তার স্ত্রী ও মেয়েসহ তাহিরপুর সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন।

“এক পর্যায়ে মাটিয়ান হাওরে বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সুহেল ও নৌকার মাঝি সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও মা ও মেয়ে পানি তলিয়ে যান।”

পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন বলে জানান তিনি।