২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাক তুলতে’ রেল লাইনে, কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

পুলিশ বলছে, ওই বৃদ্ধা কানে কম শুনতেন।

‘শাক তুলতে’ রেল লাইনে, কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2022, 01:34 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

শাক তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক গাজীপুরে এক নারীর মৃত্যু হয়েছে; যিনি কানে কম শুনতে পেতেন বলে জানিয়েছে পুলিশ।

নগরের ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানান।

মৃত আম্বিয়া খাতুন (৬৫) স্থানীয় মাড়িয়ালী এলাকার দুদু মিয়ার স্ত্রী।

এসআই বলেন, “আম্বিয়া কানে কম শুনতেন। সকালে তিনি ভুরুলিয়া রেলপথের পাশে শাক তুলতে যান। এক পর্যায়ে তিনি রেলপথে ধরে হাঁটতে থাকেন।

“এ সময় ঢাকাগামী দ্রুতগতির `সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ওই পথ অতিক্রমকালে একাধিকবার হুইসেল দিলেও তিনি রেলপথ থেকে সরেননি। এতে ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।