২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ঘন কুয়াশায় গাছে ধাক্কা পিকআপের, নিহত ৩

মাছ নিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল পিকআপটি।

সুনামগঞ্জে ঘন কুয়াশায় গাছে ধাক্কা পিকআপের, নিহত ৩

ছাতক উপজেলার বড়কাপন এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের পাশের গাছে ধাক্কা দেয় পিকআপটি।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 12:44 PM

Updated : 02 Jan 2024, 12:44 PM

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারানো একটি মাছবাহী পিকআপ সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের পাশের গাছে ধাক্কা দিলে প্রাণ হারিয়েছেন তিন জন।

মঙ্গলবার সকাল ৭টায় ছাতক উপজেলার বড়কাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়কলস হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রকিব।

নিহতরা হলেন, জামালগঞ্জ উপজেলার হটামারা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আছাব উদ্দিন (৫০), দিরাই উপজেলার সাদিপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে নূরুল হক (৪৫) ও শান্তিগঞ্জ উপজেলার উকারগাও গ্রামের মৃত মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭)।

ওসি রকিব জানান, মাছবাহী পিকআপটি সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে মাছ নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। পথে বড়কাপন এলাকায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায় পিকআপটি।

“এ সময় ঘটনাস্থলেই দুজন ও একজন কৈতক হাসপাতালে মারা যান। এ ছাড়াও এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।”

খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করেছে।  

নিহতদের সুরতহাল রিপোর্ট করা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন,  তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগ না থাকলে ও আবেদন করলে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হবে।