১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

“হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”

সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 04:13 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের প্রাণ গেছে। 

বুধবার সকালে ধুমঘাট শিলতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্যামনগর থানার ওসি মো. শাফিউল আলম পাটোয়ারী জানান। 

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি শাফিউল আলম বলেন, “জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আহত হলে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে পথেই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।”

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।  

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. শাকির হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”