২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সড়কে অটোরিকশা উল্টে ব্যবসায়ী নিহত

ব্যবসায়িক কাজে হাজীগঞ্জে যাওয়ার পথে সড়কে অটোরিকশা উল্টে তার মৃত্যু হয়।

চাঁদপুরে সড়কে অটোরিকশা উল্টে ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 04:28 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

চাঁদপুরে শাহরাস্তি উপজেলায় সড়কে অটোরিকশা উল্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে উপজেলার উয়ারুক বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে শাহরাস্তি থানার ওসি আলমগীর হোসেন জানান। 

নিহত জাহাঙ্গীর আলম (৫৫) উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা। 

ওসি আলমগীর বলেন, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে উপজেলার শোরসাক বাজারে কাপড়ের ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক কাজে হাজীগঞ্জে যাওয়ার পথে সড়কে অটোরিকশা উল্টে তার মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অটোরিকশা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।