২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই কারাগারে

সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়ে।

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই কারাগারে
সিরাজগঞ্জ সদর থানা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 08:33 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

সিরাজগঞ্জে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাইকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

শুক্রবার বিকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান সদর থানার ওসি হুমায়ুন কবির। 

গ্রেপ্তার তরুণের বয়স ১৯ বছর। 

মামলার বরাতে পুলিশ জানায়, ৬ এপ্রিল শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে আপন ভাতিজা শিশুটিকে ধর্ষণ করে। ভয়ভীতি দেখানোর কারণে শিশুটি ঘটনাটি গোপন করেছিল। কিন্ত বৃহস্পতিবার পেটে ব্যাথা অনুভব হলে শিশুটি মায়ের কাছে ধর্ষণের ঘটনা জানায়। 

এরপরই পরিবার মেয়ের চিকিৎসা এবং মামলা করার উদ্যোগ নেয়। 

ওসি হুমায়ুন কবির বলেন, শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার বিকালে শিশুটির মা মামলা করেছেন। এরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়।