নড়াইলে রাস্তা পার হতে গিয়ে ভ্যানচাপায় শিশুর মৃত্যু
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর উপজেলায় ভ্যানের চাপায় আড়াই বছরের এক শিশুর প্রাণ গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুলিয়া-বাহিরগ্রাম সড়কের কোড়গ্রামর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু জানান।
নিহত সূর্য দাস ওই এলাকার সুমন দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশুটি সড়ক পার হচ্ছিল। এ সময় একটি ইঞ্জিন চালিত একটি ভ্যান তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নড়াইল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পরিদর্শক অজয় কুন্ডু জানান।
