২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণার হাওরে বজ্রপাতে আরও দুজনের মৃত্যু, নিহত বেড়ে ৩

একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান খালিয়াজুরী থানার ওসি।

নেত্রকোণার হাওরে বজ্রপাতে আরও দুজনের মৃত্যু, নিহত বেড়ে ৩
প্রতীকী ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 05:36 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

নেত্রকোণার হাওর উপজেলা খালিয়াজুরীতে বজ্রপাতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলায় বজ্রপাতে মোট তিনজনের মৃত্যু হয়েছে বলে জানান খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন।

নিহতরা হলেন- সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম খাঁ পালান (৫০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষিশ্রমিক শুভ মণ্ডল (২৫)।

পুলিশ জানায়, সোমবার দুপুর পৌনে ১টার দিকে বাড়ির সামনে হাওরে ধান শুকানোর সময় বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান মোনায়েম খাঁ পালান।

অন্যদিকে দুপুর সোয়া ১টার দিকে কৃষ্ণপুর হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান শুভ মণ্ডল। তিনি কাজের জন্য সিরাজগঞ্জ থেকে নেত্রকোণার হাওরে এসেছিলেন।

সকালে উপজেলার জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫)।

ওসি নাসির উদ্দিন বলেন, একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুইজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের দেওয়া হবে।

আরও পড়ুন:  

নেত্রকোণায় বজ্রপাতে মাছ শিকারির মৃত্যু