১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় লরি উল্টে খাদে, চালক নিহত

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পথে কুয়াশার কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।

নেত্রকোণায় লরি উল্টে খাদে, চালক নিহত
নেত্রকোণার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের আশারানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 03:43 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

নেত্রকোণার কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছে।

শুক্রবার সকালে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের আশারানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন।

নিহত লরি চালক নিলয় দাস (২১) উপজেলার সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ওসি ফিরোজ বলেন, শুক্রবার ভোরে লরিতে বালু বোঝাই করে উপজেলা শহরের দিকে যাচ্ছিল নিলয় দাস। সকালে আশারানী নামক এলাকায় তার লরিটি উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লরির নিচে চাপা পড়া নিলয়ের লাশ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পথে কুয়াশার কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলয় দাস গাড়িটির নিচে চাপা পড়ে যান।

ওসি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত নিলয় দাসের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।