Published : 01 Dec 2025, 10:26 PM
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাংবাদিক অলিউল্লাহ নোমানের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ-৪ আসনের জরুরি রুকন (সদস্য) সম্মেলনে প্রার্থীর নাম ঘোষণা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।
জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, আগে এই আসনে প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিসুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল। দলীয় বিবেচনায় তাকে পরিবর্তন করে নতুন মনোনয়ন দেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং মাধবপুর ও চুনারুঘাট উপজেলার জামায়াত নেতারা।