১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে নৌকার প্রার্থী সালাহউদ্দিনের মনোনয়নপত্র বাতিল

কক্সবাজার-২ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর সাতজন প্রার্থীর মধ্যে ছয়জন বৈধ হয়েছেন।

কক্সবাজারে নৌকার প্রার্থী সালাহউদ্দিনের মনোনয়নপত্র বাতিল

কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2023, 12:13 AM

Updated : 04 Dec 2023, 12:13 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল করা হয়েছে।

রোববার কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ঋণ খেলাপীর কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, “কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ১৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। কাগজপত্রে অসংগতি থাকায় নৌকা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদসহ পাঁচজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাকি চারজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

এই আসনে জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহউদ্দিন মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, একই দলের মহাসচিব আব্দুল আউয়াল মামুন, জাতীয় পার্টির হোসনে আরার মনোনয়নপত্র বৈধ হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল করবেন। আপিলে প্রার্থিতা ফিরে পাবেন বলে আশাবাদী তিনি।

অপরদিকে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর সাতজন প্রার্থীর মধ্যে ছয়জন বৈধ হয়েছেন।

বিএনএমের প্রার্থী শরীফ বাদশার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

সোমবার কক্সবাজার-৩ ও কক্সবাজার-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।