২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিভিন্ন উপজেলা থেকে আসা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ডিসি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 12:01 AM

Updated : 10 Sep 2026, 12:26 PM

শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সোমবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসি তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এসপি মো. আমিনুল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী। 

পরে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এর আগে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ডিসি। 

এ সময় শেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর তওসীফ, সেনা বাহিনীর সদস্য, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ জেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালসহ বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সুশীল সমাজের নেতারা ছিলেন।