১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় জড়িতদের শাস্তি দাবি ফতুল্লায়

এ ছাড়া খুলনায় সাংবাদিক হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 09:15 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ করেছেন সাংবাদিকরা।

সোমবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রথম আলো, ডেইলি স্টার বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে কলম চালিয়ে শেখ হাসিনা ও দলটির বিরাগভাজন হয়েছিল। ফ্যাসিস্ট পতনের পরও একটি গোষ্ঠী প্রথম আলো ও ডেইলি স্টারকে শত্রু ভাবতে শুরু করেছে। 

এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষ এ পত্রিকা দুটির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচার দাবি করেছেন সাংবাদিকরা।

সেইসঙ্গে খুলনায় সাংবাদিক হত্যার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।

সমাবেশে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম পরিচালনা করেন।