১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ মাদরাসা শিক্ষার্থী নিহত

তারা পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জিন ও ইমামতি করতেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 05:45 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

টাঙ্গাইলের মধুপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জিন ও ইমামতি করতেন। 

বুধবার ভোরে উপজেলায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘটে বলে মধুপুর থানার ওসি এমরানুল কবীর জানান।

নিহতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চুয়ালিপাড়া গ্রামের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান শিরাজী (১৮)। 

তারা বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিল। পাশাপাশি হাবিবুর মধুপুর উপজেলার কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের ইমাম এবং শিরাজী মোয়াজ্জিন ছিলেন। 

স্থানীয়দের বরাতে ওসি জানান, ভোরে ফজর নামাজের সময় তারা মাদরাসা থেকে মোটরসাইকেলে মসজিদের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে তারা দুজন গুরতর আহত হন। উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

ওসি এমরানুল কবীর জানান, পিকআপটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।