১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্বামীর বাইক থেকে পড়ে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর

গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রী ফেরদৌসি বেগমকে নিয়ে কুমিল্লা শহরতলীর চাঁনপুরের বাসায় ফিরছিলেন দুলাল মিয়া।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 11:40 AM

Updated : 26 Aug 2026, 09:44 AM

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে সড়কে পড়ে ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। 

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ইকবাল বাহার মজুমদার। 

নিহত ফেরদৌসি বেগম (৪৫) কুমিল্লা শহরতলীর চাঁনপুরের মো. দুলাল মিয়ার স্ত্রী। 

দুলাল মিয়া জানান, একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে সকালে তারা গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ যান। বিকালে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে চাঁনপুরের বাসায় ফিরছিলেন তারা। 

পথে মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে মোটরসাইকেলের ব্রেক করেন তিনি। এতে তার স্ত্রী সড়কে পড়ে যান। তখন পেছনে থাকা একটি ট্রাক তার স্ত্রীর মাথা পিষ্ট করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ট্রাকটি পালিয়েছে।  মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।