২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছাত্রকে ঘুম থেকে তুলে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এ ঘটনায় বুধবার রাতেই শিশুটির নানি বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2022, 11:58 PM

Updated : 28 Jul 2022, 11:58 PM

ফেনীর দাগনভূঞা উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রকে ঘুম থেকে তুলে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম।

গ্রেপ্তারকৃত আবদুল্লাহ আল মাসুম (২২) পূর্বচন্দ্রপুর কেরোনীয়া তালিমুল কোরআন মাদ্রারাসা ও এতিমখানার আবাসিক শিক্ষক। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খেমচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান জানান, ওই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ১২ বছর বয়সের শিশুটি মাদরাসায় থেকে পড়াশোনা করে। গত মঙ্গলবার রাতে মাদ্রাসার শিক্ষক মাসুম শিশুটিকে ঘুম থেকে তুলে নিয়ে ধর্ষণ করেন। পরের দিন বিকালে শিশুটি মাদ্রাসার পাশে তার নানাবাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। শিশুটির নানি এলাকাবাসীকে জানালে তারা মাসুমকে আটক করে পুলিশে খবর দেন।

“এ ঘটনায় বুধবার রাতেই শিশুটির নানি বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন।”

দাগনভূঁঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, বৃহস্পতিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে আদালতে শিশুটির জবানবন্দি নেওয়া হয়েছে।

দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।