২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অনির্দিষ্ট সময়ের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন

পাহাড়ে সহিংসতার জের ধরে চলা অবরোধে ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সাজেকে প্রায় ১ হাজার ৫০০ পর্যটক আটকা পড়েছিলেন।

অনির্দিষ্ট সময়ের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন
ছবির মতো সাজানো সাজেক পর্যটন কেন্দ্র। ছবির মতো সাজানো সাজেক পর্যটন কেন্দ্র।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 10:54 AM

Updated : 26 Aug 2026, 10:35 AM

সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে পর্যটক উপত্যকা সাজেকে অনির্দিষ্ট সময়ের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে রাঙামাটির জেলা প্রশাসন। 

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ৪ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হল।

এই বিষয়ে রাঙামাটির জেলা প্রশসাক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, যেহেতু পর্যটকরা খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্রমণ করেন। সেজন্য এই মুহূর্তে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। 

সম্প্রতি পাহাড়ে সহিংসতার জের ধরে চলা অবরোধে ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চার দিন সাজেকে প্রায় ১ হাজার ৫০০ পর্যটক আটকা পড়েন। সে সময় পানি ও খাদ্যের সংকট সৃষ্টি হয় সাজেকে। 

পরে ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা খাগড়াছড়ি শহরে ফেরেন। 

ওই দিন রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সাজেকে পর্যটক ভ্রমণে প্রথম দফায় তিন দিন পরে দুই দফায় ৩ অক্টোবর পর্যন্ত নিরুৎসাহিত করার সময়সীমা বাড়ানো হয়। এবার তা অনির্দিষ্ট সময়ের জন্য করা হল। 

আগের সংবাদ

ফিরেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা

সাজেকে পানি-বিদ্যুৎ-খাদ্য সংকটে দেড় হাজার পর্যটক