১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ভূগর্ভস্থ লাইন পুড়ে কোনাবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

“হয়তো চোরের দল বিদ্যুতের তার চুরি করতে গিয়ে লাইন কাটার সময় শর্ট হয়ে গেছে। পরে স্পার্কিং হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 01:50 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

গাজীপুরে মাটির নিচ থেকে খুঁটিতে উঠে আসা ক্যাবলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘটনাস্থল থেকে কোনাবাড়ী পুরো এলাকায় প্রায় ৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধে আছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কড্ডা গ্রিড উপকেন্দ্রের অদূরে সেতুর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকেও লাইন মেরামতের কাজ চলছিল। ফলে তখনও বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. জসিম উদ্দিন।

কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার কর্মীরা শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

এজিএম মো. জসিম বলেন, “হয়তো চোরের দল বিদ্যুতের তার চুরি করতে গিয়ে লাইন কাটার সময় শর্ট হয়ে গেছে। পরে স্পার্কিং হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। যাতে গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড কেবল ক্ষতিগ্রস্ত হয়।”

এ বিষয়ে কোনাবাড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম মো. শফিকুল ইসলাম বলেন,  “ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে, বিদ্যুৎ চালু হতে কিছুটা সময় লাগতে পারে। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।