Published : 12 Jul 2026, 04:31 PM
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃতু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম বা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়াল।
রোববার সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অয়ন নামের শিশুটি মারা গেছে। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার আল আমিন মিয়ার ছেলে।
স্বাস্থ্য বিভাগের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন ৭৪ জন রোগী ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৪৮৩ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।