২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

২০২০ সালের ২১ জুন শিশুটিকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানান পিপি।

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
কুড়িগ্রাম জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে রায় ঘোষণার সময় এজলাসের বাইরে উৎসুক জনতা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 07:51 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদলতের বিচারক কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মিজানুর রহমান সরকার।

দণ্ডপাওয়া নাজমুল হোসেন (২৭) উপজেলার পূর্ব রামখানা কাশিয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি মিজানুর রহমান বলেন, “২০২০ সালের ২১ জুন সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। সেখান থেকে নাজমুল শিশুটিকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন।”

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় নাজমুলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেন বলে জানান তিনি।

১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন সরোয়ার কবির মিথুন।