ঝিনাইদহের সীমান্ত থেকে ৪৭ কচ্ছপ উদ্ধার
কচ্ছপগুলো খুলনার বয়রার বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত থেকে ৪৭টি কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি।
শনিবার রাত আড়াইটায় উপজেলার রায়পুর সীমান্ত থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয় বলে বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান।
রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বিজিবি গোপনে জানতে পারে, ভারত থেকে চোরাপথে কচ্ছপের চালান বাংলাদেশে আসছে। এ খবরের ভিত্তিতে মাটিলা সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়।
“রায়পুর গ্রামের মাঠের মধ্যে বিজিবির টহলদলকে দেখে পাচারকারীরা বিরল প্রজাতির কচ্ছপগুলো ফেলে রেখে পালিয়ে যায়।”
কচ্ছপগুলো খুলনার বয়রার বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
