২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

শিশুটি বাড়িতে এসে মাকে বিষয়টি জানায়।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 12:35 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

নড়াইলে এক শিশকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।  

সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু জানিয়েছেন, নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের একটি বাগানে শনিবার বিকালে এ ঘটনা ঘটে। রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন।

গ্রেপ্তার ১৬ বছর বয়সী কিশোরের বাড়ি ওই একই গ্রামে। 

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার বিকালে শিশুটি বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বিকাল ৫টার দিকে প্রতিবেশী কিশোর শিশুটিকে বাড়ি থেকে ডেকে স্থানীয় গোরা ডাক্তারের বগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে মাকে বিষয়টি জানায়। 

ওসি অজয় কুণ্ডু বলেন, রাতে শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।