২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে ধানক্ষেতে বস্তাব‌ন্দি শিশুর লাশ

“ওই বস্তা‌টি কুকুর টানাটা‌নি কর‌ছিল।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2024, 02:36 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

টাঙ্গাইলের ভূঞাপু‌র উপজেলায় এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, সাতদিন আগে ওই উপজেলায় এক শিশু নিখোঁজ হয়েছিল; এটা তার মৃতদেহ হতে পারে ধারণা করা হচ্ছে।

সোমবার সকা‌লে উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়া পূর্বপাড়া এলাকার এক‌টি ধান‌ক্ষেত থে‌কে মরদেহটি উদ্ধার করা হয় বলে ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ জানান। 

এর আগে গত ২৬ মে দুপু‌রে চিতু‌লিয়া পূর্বপাড়া এলাকার সুমন মিয়ার মে‌য়ে দশ বছর বয়সী মেয়ে নওশিন ইসলাম শ‌র্মিলা নিখোঁজ হয়। 

শ‌র্মিলা স্থানীয় হাফি‌জিয়া মাদ্রাসা ও নুরানী কিন্ডারগা‌র্টেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। নিখোঁজের ঘটনায় তার বাবা ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরিও ক‌রেন। 

শিশুটির লাশ উদ্ধারের পর শ‌র্মিলার বাবা সুমন মিয়া ব‌লেন, “গত ২৬ মে দুপু‌রে আমার মেয়ে নি‌খোঁজ হয়। বা‌ড়ির আশপাশসহ বি‌ভিন্ন আত্মীয়-স্বজ‌নের বা‌ড়ি‌তে খোঁজ ক‌রেও তার সন্ধান মেলায় থানায় সাধারণ ডায়েরি করি। 

“সকা‌লে বা‌ড়ির পা‌শে ধানক্ষে‌তে বস্তাব‌ন্দি মর‌দেহ দে‌খে লোকজন আমাকে খবর দেয়। এর আগে ওই বস্তা‌টি কুকুর টানাটা‌নি কর‌ছিল।” 

তিনি বলেন, “আমার মেয়ের কা‌রও সঙ্গে কোনো শত্রুতা নেই। কেউ টাকা পয়সাও পায় না। মে‌য়ে নি‌খোঁজ হওয়ার পর কেউ মু‌ক্তিপণ বা টাকা-পয়সাও চায়‌নি।”

শর্মিলার চাচা কাইয়ুম মিয়া বলছেন, “এটি শর্মিলার লাশ কী-না আমরা এখনও সনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ পচে গেছে, কুকুরে টানাটানি করে সমস্ত দেহ লণ্ডভণ্ড করে ফেলেছে। 

“তবে তার পরনের লাল পায়জামার অংশ দেখে ধারণা করা হচ্ছে এটা আমার ভাতিজির দেহ।”

ওসি মো. আহসান উল্লাহ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে বস্তার ভেতর থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়।   

এটি শর্মিলার লাশ কী-না জানতে চাইলে তিনি বলেন, “আপাতত ধারণা করা হচ্ছে এটা তারই লাশ। ফ‌রেন‌সিক টিম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। তদন্ত চল‌ছে। ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।”