২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশির লাশ

রাতে স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়েছে। তখন অবশ্য লোকজন সেখানে কোনো লাশ দেখতে পায়নি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি।

পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশির লাশ

পুলিশ ও বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 08:35 PM

Updated : 20 Oct 2023, 08:35 PM

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ‘বিএসএফের’ গুলিতে বাংলাদেশের এক গরু ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে তার লাশ পাওয়া যায় বলে পঞ্চগড় সদর থানায় ওসি আব্দুল লতিফ মিঞা জানান।

নিহত নুর ইসলাম (৩৫) বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশীগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুরে আলম বলেন, “স্থানীয়রা আমাকে ফোন করে জানান যে, বিএসএফ সীমান্তে গুলি করেছে। গত রাতে স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়েছে। তখন অবশ্য লোকজন সেখানে কোনো লাশ দেখতে পায়নি।

“তবে সকালে সীমান্ত এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। লাশ দেখে মনে হচ্ছে, তার পেছনে গুলি লেগে বাম চোখের নিচ দিয়ে বের হয়ে গেছে।”

ওসি বলেন, ঘাগড়া মোমিনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫২ এর দুই নম্বর সাব-পিলার সংলগ্ন বাংলাদেশি এলাকায় নুর ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

প্রাথমিক সুরতহালে নুর ইসলামের শরীরে মারাত্মক জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।

এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য জানা যায়নি। 

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:ফেইসবুক রিংক]