২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার থেকে আরও ২০০ টন পেঁয়াজ নিয়ে টেকনাফ বন্দরে জাহাজ

জাহাজে পেঁয়াজ ছাড়াও শুঁটকি, শুকনো সুপারিসহ বিভিন্ন পণ্য এসেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 11:50 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

মিয়ানমার থেকে আরও ২০০ টন পেঁয়াজ নিয়ে একটি কার্গো জাহাজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ভিড়েছে। এর আগে গত বৃহস্পতিবার এসেছিল ৩৭৭ টন।  

সোমবার দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পেঁয়াজ ভরতি জাহাজটি টেকনাফে বন্দরে এসে নোঙ্গর করে বলে জানান ইউনাইটেড ল্যান্ডপোর্ট লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ মো. আনোয়ার হোসেন।  

তিনি বলেন, মেসার্স ফারুক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এ পেঁয়াজ আমদানি করেছে।

পেঁয়াজগুলো জাহাজ থেকে খালাস করার পর চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।  

স্থলবন্দরের কাস্টমস থেকে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। 

গত বৃহস্পতিবার মেসার্স ফারুক ট্রেডার্সের মাধ্যমে প্রথম চালানে ৩৭৭ টন পেঁয়াজ আসে।  

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আব্দুল্লাহ আল মাসুম বলেন, বিশাল একটি কার্গো জাহাজে করে পেঁয়াজসহ বিভিন্ন ধরনের পন্য স্থলবন্দরে এসেছে। 

জাহাজটিতে ৩৩ হাজার ব্যাগ পেঁয়াজ, শুঁটকি, শুকনো সুপারিসহ বিভিন্ন পণ্য এসেছে। 

শুল্ক আদায় করে পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে করে দেশের বিভিন্ন শহরে পাঠানো হবে বলেও জানান তিনি।