২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

শনিবার সকালে শিশু দুটি বাড়ির পাশে খেলছিল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 05:59 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

গাজীপুরের কালিয়াকৈরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান।

নিহত ৮ বছর বয়সি তানজিব ওই এলাকার আব্দুল লতিফের ও ৭ বছর বয়সি বায়েজিদ উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। 

বায়েজিদ গত শুক্রবার গাবতলীতে তার নানার বাড়ি বেড়াতে আসে। 

এলাকাবাসী ও নিহতদের পরিবার জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তানজিব ও বায়োজিদ বাড়ির পাশে খেলছিল। হঠাৎ তাদের কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। কিন্তু কোথাও না পেয়ে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে খোঁজ করে শিশু দুটির মরদেহ তুলে আনা হয়। 

কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান, শিশু দুটির স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিত্রে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।