রংপুরে ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের লাশ
পুলিশ জানায়, লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট বটতলী এলাকায় লাশটি পাওয়া যায় বলে বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির জানান।
নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।তার বয়স আনুমানিক ২৫-২৮ বছর হতে পারে বলে জানায় পুলিশ।
ওসি হাসান বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
“ওই যুবকের পরনে ছিল শার্ট ও জিনস প্যান্ট। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেয়ে মৃত্যু আসল কারণ জানা যাবে।
নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি; তবে শনাক্তের কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
