২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি সীমান্তে ২৪টি স্বর্ণের বারসহ আটক পাঁচ

আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।

হিলি সীমান্তে ২৪টি স্বর্ণের বারসহ আটক পাঁচ

স্বর্ণের বার

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 09:46 PM

Updated : 19 Oct 2022, 09:46 PM

হিলি সীমান্ত দিয়ে ‘ভারতে পাচারকালে’ ২৪টি স্বর্ণের বারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আটকদের পাচারকারী বলছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বুধবার বিকালে হিলির বাংলাদেশ সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টে তাদের আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা (রাজস্ব) মো. সোয়ব রায়হান জানান।

আটকরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার মনোরঞ্জন দাস ও মো. মনিরুল ইসলাম, ঘিওর উপজেলার মো. ফরহাদ হোসেন ও জসীম উদ্দিন এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. মতিয়ার রহমান। 

গত ২৮ সেপ্টেম্বর পাচারকালে দুই কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ হিলির ভারত সীমান্তে দুই পাচারকারী আটক হন। ওই ঘটনার পর হিলি কাস্টমসে দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে বদলীও করা হয়। এরপর থেকে গোয়েন্দা সংস্থার নজরদারী বাড়ানো হয়।

সোয়ব রায়হান বলেন, বুধবার বিকালে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট কার্যক্রম শেষে ভারতে প্রবেশের আগ মুহূর্তে ওই পাঁচজনকে আটক করা হয়। পরে গোয়েন্দা অফিসে নিয়ে তল্লাশি চালিয়ে তাদের শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকার বেশি জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

হিলির হাকিমপুর থানার ওসি আবু সায়েম জানান, বিষয়টি তিনি শুনেছেন।

আরও পড়ুন: 

পুরনো খবর:

হিলি সীমান্তে ‘১২শ গ্রাম’ স্বর্ণসহ একজন আটকের খবর