১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে নিহত চালক

ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, বলছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 09:17 AM

Updated : 26 Aug 2026, 05:05 PM

শেরপুরের শ্রীবরদী উপজেলায় কাঠবোঝাই ভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। 

উপজেলার হালুয়াহাটি এলাকায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীবরদী থানার ওসি রবিউল আজম জানান। 

নিহত ৪০ বছর বয়সী আব্দুল খালেক উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের বাবুল মিয়ার ছেলে। 

ওসি রবিউল আজম বলেন, “আব্দুল খালেক হালুয়াহাটি এলাকা থেকে কাঠবোঝাই ভ্যান নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

“তখন ভ্যানটি উল্টে রাস্তার পাশে ক্ষেতে পড়ে যায়। এতে চালক আব্দুল খালেক ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।