২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, ব্যাগে ফেনসিডিল

গরুবোঝাই দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ছিটকে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান আমিরুল।

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, ব্যাগে ফেনসিডিল

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভেঙে যাওয়া মোটরসাইকেল।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 11:28 AM

Updated : 20 Jun 2023, 12:07 PM

জয়পুরহাট সদরের শগুনা চারমাথা এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তার সঙ্গে থাকা ব্যাগে পাওয়া গেছে ৩৭ বোতল ফেনসিডিল।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পুরানাপৈল-হিচমী বাইপাস সড়কের শগুনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম।

নিহত আমিরুল ইসলামের (৩২) বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ

ওসি সিরাজুল জানান, আমিরুল ইসলাম মোটরসাইকেলে দিনাজপুরের বিরামপুর থেকে জয়পুরহাটের পুরানাপৈল-হিচমী বাইপাস সড়ক হয়ে বগুড়ার দিকে  যাচ্ছিলেন।

পথে শগুনা চার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাঁচবিবিগামী গরুবোঝাই দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান আমিরুল।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাটে জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

এ সময় আমিরুলের মোটরসাইকেলে ধাকা একটি ব্যাগ থেকে ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলেও জানান ওসি।