২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে সীমান্ত থেকে রোহিঙ্গা নারী আটক

পুলিশ জানায়, তাকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

লালমনিরহাটে সীমান্ত থেকে রোহিঙ্গা নারী আটক

আটক রোহিঙ্গা নারী মোছা. রমিদা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2024, 04:38 PM

Updated : 06 Feb 2024, 04:38 PM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশে দিয়েছে বিজিবি।

পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, সোমবার সকালে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী করিডোরে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন ওই রোহিঙ্গা নারী।

আটক মোছা. রমিদা (২৩) উখিয়ার বালু খালি রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর ব্লক-সি-১২ এর বাসিন্দা।

ওসি ফেরদৌস বলেন, পানবাড়ী করিডোরে সীমান্তের মেইন পিলার নম্বর-৮১২ হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় ওই নারীকে বিজিবি সদস্যরা আটক করে থানায় হস্তান্তর করেন।

ওসি বলেন, পরে পাটগ্রাম থানার নারী ও শিশু ডেস্কের এএসআই দীপিকা দাস তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। পরে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খোঁজ খবর নিয়ে তাকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশেরি এই কর্মকর্তা।