১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আধিপত্যের সংঘাত: ইউপি সদস্য ও তার ছেলেসহ নিহত ৩

বিভিন্ন মামলায় আখতার শিকদার ও তার প‌রিবার দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2024, 03:44 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে আধিপত‌্য বিস্তার নি‌য়ে সংঘ‌র্ষে ছেলেসহ এক ইউপি সদস‌্য এবং আরও একজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

এলাকার প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে পু‌লিশ, র‌্যাব ও সেনা বা‌হিনী মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।

শুক্রবার রাত থেকে বৃহস্প‌তিবার ভোর পর্যন্ত উপ‌জেলার বাশগা‌ড়ি ইউনিয়‌নে শিকদারকান্দি এলাকায় এ সংঘর্ষ চলে বলে মাদ‌ারীপু‌রের পু‌লিশ সুপার মো. সাইফুজ্জামান জানান।

নিহতরা হলেন- উপ‌জেলার বাশগা‌ড়ি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস‌্য আখতার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সিরাজুল ইসলাম।  

এ ঘটনায় আহত‌দের উদ্ধার ক‌রে বি‌ভিন্ন হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

স্থানীয়দের বরাতে পু‌লিশ সুপার বলেন, “এলাকায় আধিপত‌্য বিস্তার নি‌য়ে বাশগা‌ড়ি ইউনিয়নের চেয়ারম‌্যান মোস্তা‌ফিজুর রহমান সুম‌নের সঙ্গে আখতার শিকদা‌রের দীর্ঘদিন ধ‌রে বি‌রোধ চলছিল। এ নি‌য়ে এলাকায় বেশ কয়েকটি সংঘর্ষ ও হত্যাকাণ্ডও ঘটেছে। এসব ঘটনায় দায়ের করা মামলায় আখতার ও তার প‌রিবার দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন। এর মধ্যে শুক্রবার রাতে আখতার ও তার ছে‌লে মারুফ এলাকায় ফেরেন।

“এ সময় ইউপি চেয়ারম‌্যান মোস্তা‌ফিজুরের র লোকজন মসজিদের মাইকে ঘোষণা দি‌য়ে মানুষজন জ‌ড়ো করেন। পরে দুই পক্ষের লোকজন রাতভর দফায় দফায় সংঘ‌র্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।”

তিনি বলেন, “সংঘর্ষের সময় খা‌সের হাট সেতুর কা‌ছে ধারা‌লো অস্ত্রের আঘা‌তে আখতার শিকদার ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর অবস্থায় তার ছেলে মারুফসহ কয়েকজনকে উদ্ধার ক‌রে সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে। সেখানে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।”

মাদারীপুরের অতিরিক্ত জাহাঙ্গীর আলম বলেন, “হামলায় সিরাজুল ইসলাম না‌মে এক ব‌্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতা‌লে মারা যান। পরে আহত‌দের উদ্ধার ক‌রে বি‌ভিন্ন হাসপাতা‌লে পাঠা‌নো হয়।”

নতুন করে বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পু‌লিশ, র‌্যাব ও সেনাবা‌হিনী মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে পু‌লিশ সুপার মো. সাইফুজ্জামান জানান।