২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুকুরে গোসলে নেমে ২ বোনের মৃত্যু

সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায় বলে ধারণা স্বজনদের।

সিরাজগঞ্জে পুকুরে গোসলে নেমে ২ বোনের মৃত্যু
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 07:39 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সহোদর দুই বোনের মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তাড়াশ পৌরসভার কাউন্সিলর রব্বেল আলী।

নিহতরা হলো- ওই গ্রামের হযরত আলীর বড় মেয়ে ইয়াফি (৮) ও ইশা (৬)।

কাউন্সিলর রব্বেল আলী বলেন, দুপুরে ইয়াফি ও ইশা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় খুঁজতে বের হন তাদের মা। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের পানিতে ভাসতে দেখেন তিনি।

স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায় বলে ধারণা স্বজনদের।