২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

“ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2025, 09:26 AM

Updated : 26 Aug 2026, 12:36 PM

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষকের প্রাণ গেছে।

উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক জানিয়েছেন।

মৃত দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের বাসিন্দা। খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন তিনি।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান ওবায়দুল বলেন, “রাতে দিদারুল বাজার থেকে মাদ্রাসায় ফিরছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। পরে মাদ্রাসার কাছে বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।”