ভোট: ১৭ দিনের জন্য ব্যারাক ছেড়েছে বিজিবি জোয়ানরা
“বিজিবি সর্বস্তরের জনগণের পাশে থেকে ২৯ জানুয়ারি হতে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে অবস্থান করবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে মৌলভীবাজার জেলায় বেইজ ক্যাম্প স্থাপন করে ১৭ দিনের জন্য ব্যারাক ছেড়ে মাঠে নেমেছে বিজিবি।
শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমানের নেতৃত্বে মৌলভীবাজারের জুড়ি, বড়লেখা উপজেলা এবং সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
আতাউর রহমান বলেন, নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে বিজিবি সর্বস্তরের জনগণের পাশে থেকে ২৯ জানুয়ারি হতে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে অবস্থান করবে।
তিনি বলেন, “এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।”
