২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

আম গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন তৌহিদ।

সাতক্ষীরায় গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

নিহত তৌহিদুরের বাড়িতে  ভিড় করেন স্বজন ও স্থানীয়রা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 12:18 PM

Updated : 13 Apr 2023, 02:06 PM

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার উপজেলার রামভদ্রপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জানান  চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ডালিম হোসেন।

নিহত তৌহিদুর রহমান (৪২) রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, তৌহিদুর বিভিন্ন মৌসুমে বিভিন্ন কাজ ও ব্যবসা করতেন। মঙ্গলবার তৌহিদ স্থানীয় আবুলের আম গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে যান।

এতে মারাত্মক আহত তৌহিদুরকে উদ্ধার করে প্রথমে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে এবং সর্বশেষ ঢাকায় নেওয়া হয়।

পরিবারের বরাতে ইউপি চেয়ারম্যান ডালিম বলেন, বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদের মৃত্যু হয়েছে।

তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।