১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় মিনি ট্রাক চাপায় অটোভ্যানের চালক নিহত

মিনি ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে যায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানটি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 12:03 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মিনি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে মাতাজি নওগাঁ সড়কের মাতাজি হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা। 

নিহত পানসা পাহান (৩৫) মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

ওসি শাহীন বলেন, সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে মাতাজি হাট এলাকায় দাঁড়িয়ে ছিলেন পানসা পাহান। এসময় বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মারা যান পানসা পাহান।  

দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।