১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেন ওসি শাহ নেওয়াজ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 01:30 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

নেত্রকোণায় মশাল মিছিল করাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাতজন নেতা-কর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া এলাকা তাদের আটক করা হয়।

আটক আলম মিয়া, মো আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম, রিয়াদ মিয়া সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ বলেন, বাইপাস সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করার সময় পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে।

ওসি বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।