১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, লাশ মিলল গাছে

“রাস্তার পাশে গাছের সঙ্গে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা।”

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 04:42 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের অভয়নগরে চালককে হত্যা করে তার ভ্যান ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শংকরপাশা গ্রামের একটি মাঠ থেকে গাছে বাঁধা অবস্থায় ওই চালকের লাশ উদ্ধার করা হয় বলে অভয়নগর থানার ওসি আব্দুল আলীম জানান।

নিহত ২৫ বছর বয়সী লিমন শেখ অভয়নগর উপজেলার নওয়াপাড়া জগবাবুর মোড় এলাকার মো. আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া।

ওসি আব্দুল আলীম বলেন, “লিমন সোমবার রাত ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার সকালে শংকরপাশা গ্রামের কাঁচা রাস্তার পাশে গাছের সঙ্গে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা।

“পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।”

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নিতে লিমনকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।”