২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ সাফায়েত ও সৈয়দা মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে শোক দিবসের স্মরণসভা

সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সৈয়দ সাফায়েত ও সৈয়দা মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে শোক দিবসের স্মরণসভা

কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 10:15 PM

Updated : 27 Aug 2022, 10:15 PM

কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দ সাফায়েত ও সৈয়দা মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ স্মরণসভার অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা মাহবুবা ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে সৈয়দ নজরুল ইসলামের ছেলে মেজর জেনারেল (অব:) সৈয়দ সাফায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।

শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্মরণসভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমাজের গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

ইতিহাস তুলে ধরে মেজর জেনারেল (অব:) সৈয়দ সাফায়েতুল ইসলাম বলেন, অগাস্ট মাসের শুরুটা হয়েছে শেখ কামালের জন্মদিন দিয়ে। তারপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন।

“তারপরেই পৃথিবীর ইতিহাসের হৃদয়বিদারক ১৫ অগাস্ট। সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারপর ১৭ অগাস্টের সিরিজ বোমা হামলা। সর্বশেষ ২১ অগাস্ট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা হয়। পরিকল্পনা সফল হলে আমরা হয়তো এতদিন ক্ষমতায় থাকতে পারতাম না।”

সভাপতির বক্তব্যে সৈয়দ মাহবুবা বলেন, “আমরা এখানে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নিন্দা জানাতে। এই হত্যাকাণ্ড আমরা মেনে নেইনি, আমাদের পূর্বপুরুষরা মেনে নেননি, ভবিষ্যত প্রজন্মও কোনোদিন মেনে নেবে না।”

রিফাত উদ্দিন আহমদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. দ্বীন মোহাম্মদ, জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী।

পরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের হাতে ফাউন্ডেশনের পক্ষে হযরত মোহাম্মদ (সা:) এর জীবনী ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দেওয়া হয়।