২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুর হাসপাতালে ১২ শিশু

তিন মাসে হাম শনাক্ত ও উপসর্গ নিয়ে ৩৯ জন চিকিৎসা নিয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 09:08 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

হামের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ১২ শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় তিন শিশু ভর্তি হয়।

তিন মাসে হাম উপসর্গ ও হাম শনাক্ত হওয়া ৩৯ রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন চিকিৎসক আবু হাসান শাহীন।

শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন বলেন, ৩৯ জন রোগীর নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে চারজনের হাম শনাক্ত হয়। বর্তমানে ১২ শিশু হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি আছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় দুই শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। রোগীদের চিকিৎসা নিশ্চিতে সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইসল্যুশেন ওয়ার্ড চালু করা হয়েছে।

শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক মোরশেদ আলম হিরু বলেন, “এই মুহূর্তে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের যে রোগীর সংখ্যা তা নিয়ন্ত্রণের মধ্যে আছে। যে রোগীগুলো ভর্তি হয়েছে তারা মোটামুটি আশঙ্কামুক্ত; তাদের চিকিৎসা চলছে।”