২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে ‘বিরোধ’, এক মাস পর ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

“জালভোট নিয়ে সন্দেহ ও ভুল বোঝাবুঝি থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে,” বলেন স্থানীয় চেয়ারম্যান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 12:59 AM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ত্রয়োদশ সংসদ নির্বাচনকেন্দ্রিক বিরোধ থেকে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোয়ালনগর ইউনিয়নে সংঘর্ষে নারী-পুরুষ মিলিয়ে অর্ধশত আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি সমর্থক রহিম তালুকদার ও নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সমর্থিত কাশেম মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি ঘটনা নিয়ে বিরোধ তৈরি হয়।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল হক বলেন, ‘জালভোট নিয়ে সন্দেহ ও ভুল বোঝাবুঝি থেকে’ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। সংঘর্ষ বড় আকারের হয়েছে। এতে অনেকে আহত হয়েছে।”

ঘটনার বিষয়ে একাধিকবার রহিম তালুকদার ও কাশেম মিয়ার মোবাইল ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

নাসিরনগর থানার ওসি মো. শাহিনুর ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন ও অবস্থান করেছি। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”