০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নাটোরের ছাত্রলীগ নেতা মাসুম পাবনা থেকে গ্রেপ্তার

তার বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2025, 10:51 AM

Updated : 26 Aug 2026, 11:36 AM

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে পাবনার ঈশ্বরদীর রুপপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান জানান।  

রিয়াজুল ইসলাম মাসুম নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহচর বলে পরিচিত।

ওসি মাহাবুর বলেন, “গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেই রিয়াজুল ইসলাম মাসুমের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে তিনি পলাতক থাকলেও ফেইসবুকে সরব ছিলেন।  

“বৃহস্পতিবার সন্ধ্যার পরে পাবনার রুপপুর এলাকায় মাসুমকে ঘোরাফেরা করতে দেখেন নাটোরের কিছু লোক। পরে তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।”

মাসুমের বিরুদ্ধে জুলাই-অগাস্ট আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, নির্যাতন ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।